ঢাকায় প্রথম সার্ক বিমা নিয়ন্ত্রক সম্মেলন শনিবার শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রথম সার্ক বিমা নিয়ন্ত্রক সম্মেলন, ২০১৩’ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। ৬ ও ৭ এপ্রিল-দুই দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় সম্মেলনটির আয়োজক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।আইডিআরএ আশা করছে, বাংলাদেশের বাইরে সার্কভুক্ত দেশগুলোর বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা এবং বেসরকারি খাতের অন্তত ৩০ জন ব্যক্তিসহ সম্মেলনে দেশের প্রায় এক হাজার প্রতিনিধি যোগ দেবেন। যোগাযোগ করলে আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, সার্কভুক্ত দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি ও উন্নয়ন, নজরদারি এবং তদারকিতে একে অন্যের অভিজ্ঞতা বিনিময় করা হলো প্রথম সার্ক বিমা নিয়ন্ত্রক সম্মেলনের উদ্দেশ্য।