ঢাকায় ফার্নিচার মেলা শুরু আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির উদ্যোগে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আজ মঙ্গলবার শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আসবাব মেলা। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে ‘১৩তম জাতীয় ফার্নিচার মেলা ২০১৬’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।