ঢাকায় ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনা সম্মেলন হবে
ঢাকায় ২০১১ সালের ১১ ও ১২ ফেব্রুয়ারি ‘প্রথম আন্তর্জাতিক সাপ্লাই চেইন ব্যবস্থাপনা সম্মেলন’ অনুষ্ঠিত হবে।যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্সের (আইএসসিইএ) সহযোগিতায় ট্রিনিটি কমিউনিকেশনস এই সম্মেলনের আয়োজন করবে।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ট্রিনিটি কমিউনিকেশনসের সিইও মুশফিকুর রহমান, আন্তর্জাতিক সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ) বাংলাদেশের সিইও এজাজুর রহমান, এটিএন বাংলার পরিচালক মাহবুবুল আলম, নেসলে বাংলাদেশের সাপ্লাই চেইন পরিচালক নকিব খান, সোসাইটি ফর লিডারশিপ ডেভেলপমেন্টের সিইও মঈনউদ্দীন চৌধুরী, ট্রিনিটি কমিউনিকেশনসের এমডি জিয়াউল ইসলাম খান, এপিএল লজিস্টিক বাংলাদেশের পরিচালক ও কান্ট্রি হেড মাসুদুল ইসলাম এবং প্রথম আলো জবসের পরিচালন প্রধান শৈবাল কানুনগো উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।