ঢাকায় ফ্যাশন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশান-১-এর এমানুয়েলস ব্যাংকুয়েট হলে গতকাল বুধবার ‘ষষ্ঠ বাংলাদেশ ফ্যাশন কার্নিভ্যাল ২০১৬’ নামে ব্র্যান্ডেড পোশাক ও পণ্যের এক আন্তর্জাতিক মেলা শুরু হয়েছে। পাঁচ দিনের এ মেলায় বাংলাদেশসহ ৬টি দেশের ৪৫টি কোম্পানি তাদের তৈরি পণ্য প্রদর্শন করছে। মেলায় মহিলাদের কাপড়, শাড়ি, ফতুয়া, কুর্তা, লন, প্রিমিয়াম ক্লথ, সালোয়ার-কামিজ, থ্রিপিস, শাল, প্রসাধনী, সৌন্দর্য চর্চার উপকরণ, ফ্যাশন পণ্য, উপহারসামগ্রী, হিজাব ইত্যাদি প্রদর্শিত হচ্ছে। মেলাটি দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উন্মুক্ত। বিজ্ঞপ্তি