ঢাকায় বসছে ব্যবহৃত মোটরবাইকের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যবহৃত মোটরবাইকের মেলা। ‘এখানেই বাইক বাজার’ শীর্ষক এ মেলা শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। এই মেলা আয়োজন করছে অনলাইন মার্কেটপ্লেস এখানেই ডট কম।

দুই দিনের এই উৎসবে ব্যক্তিগতভাবে ব্যবহৃত হয়েছে এমন মোটরবাইক প্রদর্শন করা হবে। সেখান থেকে ক্রেতারা সহজে নিজের পছন্দের বাইকটি কিনে নিতে পারবেন। তাঁদের কেনাকাটায় স্বস্তি দিতে এখানেই ডট কম মেলায় স্থাপন করবে একটি বুথ। এ বুথে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহায়তায় ক্রেতারা প্রদর্শিত বাইকের কাগজপত্র পরীক্ষা করিয়ে নিতে পারবেন। ফলে শতভাগ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতারা বাইক কিনতে পারবেন বলে জানান আয়োজকেরা। এ ছাড়া মেলায় থাকছে বাইকের যন্ত্রাংশ ও পারফরম্যান্স পরীক্ষা করে দেখার সুযোগ।

মেলাটি সবার জন্য উন্মুক্ত। তবে দর্শনার্থীকে নিজের নাম আর মুঠোফোন নম্বর দিয়ে নিবন্ধন নিতে হবে।  বিজ্ঞপ্তি