ঢাকায় বস্ত্র খাতের প্রযুক্তি প্রদর্শনী ২০ জুলাই শুরু
রাজধানীতে চার দিনব্যাপী বস্ত্র ও তৈরি পোশাকশিল্প খাতের প্রযুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামালের ওপর একই স্থানে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী ২০ জুলাই শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সেমস বাংলাদেশের সার্বিক সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সেমস গ্লোবাল-কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এ আয়োজন করছে।প্রদর্শনীর বিস্তারিত জানাতে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে সেমস গ্লোবালের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম বক্তব্য দেন।অনুষ্ঠানে জানানো হয়, ‘১২তম টেক্সটেক’, ‘৯ম ডাইকেম’ এবং ‘৫ম ইয়ার্ন ও ফেব্রিক শো ২০১১’ শীর্ষক তিনটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ১৬টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। সব বাণিজ্যিক ও ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য প্রতিদিন নিবন্ধনের মাধ্যমে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।