ঢাকায় বাজার পরিদর্শনে বাটার ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাটা ইমার্জিং মার্কেটের (এশিয়া ও আফ্রিকা) প্রেসিডেন্ট জর্জ কারবাহাল সম্প্রতি ঢাকায় চকবাজারে জুতার পাইকারি মার্কেট পরিদর্শন করেন। তিনি ডিলারদের স্টোরগুলোয় বাটাসহ বিভিন্ন কোম্পানির বাজারজাত করা জুতাগুলো দেখেন।এ সময় বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাজীব গোপাল কৃষ্ণান, বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্ট এম এ কাদের, নন-রিটেইল সেলস ম্যানেজার রুহুল আমিন মোল্লা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইকরামউজ্জমান চৌধুরী এবং এরিয়া ম্যানেজার নুরুল মোরশেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি