ঢাকায় বাহরাইন এয়ারের পুনরায় উড্ডয়ন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহরাইন এয়ার পুনরায় ঢাকায় যাত্রী পরিবহনসেবা চালু করেছে।গত বুধবার সকাল ছয়টা পাঁচ মিনিটে উদ্বোধনী ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এবং ছয়টা ৪৫ মিনিটে বাহরাইনের উদ্দেশে ঢাকা ত্যাগ করে।এ উপলক্ষে বিমানবন্দরের সিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিমান সংস্থাটির বাংলাদেশের বিক্রয় ও পরিচালন ব্যবস্থাপক সেগফ্রেড অ্যান্থনি ম্যান্ডোজা।বাহরাইন এয়ার ঢাকা-বাহরাইন-ঢাকা পথে এয়ারবাস এ৩২০/৩১৯ বিমান ব্যবহার করবে। এই বিমানে সুলভ ও বিজনেস প্রিমিয়াম শ্রেণী রয়েছে। বিমান সংস্থাটি ঢাকায় প্রতি বুধ, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করবে। বিজ্ঞপ্তি।