ঢাকায় বিটিসিএলের টেলিফোন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভস্থ তার চুরি হওয়ার কারণে রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেডের (বিটিসিএল) রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া এলাকার ৯৭৫টি টেলিফোন সংযোগ বিকল হয়ে পড়েছে। বিটিসিএলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যাত্রাবাড়ী টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন শনির আখড়া এলাকা থেকে ২৪ জানুয়ারি রাতে ২ হাজার ৪০০ জোড়ার ভূগর্ভস্থ প্রাইমারি কেব্ল বা তার চুরি হওয়ায় শনির আখড়া ও সংলগ্ন কয়েকটি এলাকার টেলিফোন সংযোগ বিকল হয়েছে। গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিটিসিএল বলেছে, জরুরি ভিত্তিতে আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে বিকল টেলিফোন সংযোগ চালুর জন্য কাজ শুরু করা হয়েছে।