ঢাকায় বিদ্যুৎবিষয়ক প্রদর্শনী ১৩-১৫ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতের একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক প্রদর্শনী ‘ষষ্ঠ পাওয়ার বাংলাদেশ-২০১১।’সেমস গ্লোবাল (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস) ও সেমস বাংলাদেশ এই প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে। সহযোগী প্রদর্শনী হিসেবে একই সময়ে অনুষ্ঠিত হবে ‘রিনিউএবল এনার্জি বাংলাদেশ-২০১১’, ‘সোলার বাংলাদেশ-২০১১’ আন্তর্জাতিক প্রদর্শনী এবং ‘ই-পাওয়ার বাংলাদেশ-২০১১’ আন্তর্জাতিক প্রদর্শনী—যা বৈদ্যুতিক যন্ত্রপাতি ও প্রযুক্তি খাতের বিভিন্ন উপাদান প্রদর্শন করবে।প্রদর্শনীর সহযোগী অংশীদার হিসেবে আছে বাংলা ট্র্যাক লিমিটেড (বাংলা ক্যাট), এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, প্রাইস ক্লাব জেনারেল ট্রেডিং, রহিমআফরোজ এনার্জি সার্ভিসেস ও রহিমআফরোজ রিনিউএবল এনার্জি। এতে বাংলাদেশসহ ১৬টি দেশের প্রদর্শকেরা তাঁদের যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবেন। সাধারণ ও ব্যবসায়ী দর্শনার্থীদের জন্য প্রতিদিন সকাল সাড়ে ১০টা সন্ধ্যা সাড়ে সাতটা প্রদর্শনী খোলা থাকবে। দর্শনার্থীরা প্রদর্শনীস্থলে নিবন্ধনের মাধ্যমে প্রদর্শনীটি ঘরে দেখতে পারবেন। বিজ্ঞপ্তি।