ঢাকায় ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের নতুন শাখা চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলে সম্প্রতি ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের একটি নতুন শাখা খোলা হয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বর্ধিত ভবনে এই শাখাটির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রধান অতিথি এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।স্বল্প পুঁজির বিনিয়োগকারীদের সব ধরনের বিনিয়োগ সমাধান দেওয়ার লক্ষ্যে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস নামের এই মার্চেন্ট ব্যাংক কাজ করে চলেছে। গ্রাহকেরা এক লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে ব্র্যাক ইপিএল থেকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট সেবা ও মার্জিন লোনসহ পুঁজিবাজারসংক্রান্ত বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেন। বিজ্ঞপ্তি।