ঢাকায় ভারতীয় বাণিজ্য মেলার পৃষ্ঠপোষকতা করবে এইচএসবিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিতব্য ভারতীয় বাণিজ্য মেলার পৃষ্ঠপোষকতা করবে। এ ব্যাপারে গতকাল রোববার একটি চুক্তি হয়েছে।ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করছে। এর ব্যবস্থাপনায় রয়েছে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস (টিমস্)।ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের পক্ষে মেলার প্রধান সমন্বয়ক কাজী ওয়াহিদুল আলম এবং এইচএসবিসির প্রধান টেকনোলজি ও সার্ভিসেস কর্মকর্তা অর্জুন আর ফার্নান্ডো এ চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহসভাপতি দেওয়ান সুলতান আহমদ, পরিচালক এমএনএস কবির এবং এইচএসবিসির সিএসআর ও যোগাযোগ ব্যবস্থাপক এম সামি হাফিজ, ট্রেড ও সাপ্লাই চেনের প্রধান মোহাম্মদ শহীদুজ্জামানসহ উভয় পক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ঢাকা শেরাটন হোটেলের উইন্টার গার্ডেন ও টেনিস কোর্টে অনুষ্ঠিত হবে ভারতীয় বাণিজ্য মেলা। বিজ্ঞপ্তি।