ঢাকায় ভিএলসিসির শাখা উদ্বোধন
ঢাকার গুলশান এভিনিউর আরএম সেন্টারে সম্প্রতি ভারতভিত্তিক স্লিমিং, বিউটি ও ফিটনেস সেন্টার ভিএলসিসির শাখা খোলা হয়েছে।শাখাটির উদ্বোধন করেন মডেল আদিল হোসেন নোবেল, মডেল ও অভিনেত্রী জয়া আহসান, ভিএলসিসির এমডি সন্দ্বীপ আহুজা এবং তাফসির মোহাম্মদ আওয়াল ও নাসরিন ফাতেমা আওয়াল।এই শাখা খোলার ফলে স্বাস্থ্য সচেতন নারী-পুরুষ আন্তর্জাতিক মানের স্লিমিং, স্কিন ও হেয়ার সার্ভিস, শিক্ষণ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং রিটেইল ও পার্সোনাল কেয়ার প্রডাক্ট লাভের সুযোগ পাবেন বলে প্রতিষ্ঠানটি আশা করে।ভিএলসিসি হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান মুকেশ লুথরা বলেন, ‘একদিকে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানে উন্নয়ন ঘটেছে, অন্যদিকে বেড়েছে জীবনযাত্রার সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন রোগ, যার মধ্যে শারীরিক স্থূলতা বা ওবেসিটি উল্লেখযোগ্য। এই প্রবণতা রোধেই বাংলাদেশে ভিএলসিসির কার্যক্রম শুরু করা হয়েছে।’ বিজ্ঞপ্তি।