ঢাকায় মার্কিন পণ্যের প্রদর্শনী আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় ২২তম মার্কিন পণ্যের মেলা (ইউএস ট্রেড শো) শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। রূপসী বাংলা হোটেলে এ প্রদর্শনীর আয়োজন করছে ঢাকার মার্কিন দূতাবাস ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)।এবার অংশ নিচ্ছে ৫৩টি প্রতিষ্ঠান আর স্টলের সংখ্যা হচ্ছে ৯৫। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে।