ঢাকায় মালয়েশিয়ার পণ্য প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চপ্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বিভিন্ন সম্ভাবনাময় শিল্পে এ দেশে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।মন্ত্রী বলেছেন, বাংলাদেশের সম্ভাবনাময় বাজার চাহিদা কাজে লাগিয়ে মালয়েশিয়ার ব্যবসায়ীরা এ দেশের ওষুধ, জাহাজ নির্মাণ, কৃষিভিত্তিক এবং পাটশিল্প খাতে একক কিংবা যৌথভাবে বিনিয়োগ করতে পারেন।রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার পণ্যের একক মেলা উদ্বোধনকালে শিল্পমন্ত্রী এ আহ্বান জানান। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) তিন দিনের এ মেলার আয়োজন করেছে। প্রদর্শনী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস, এ দেশে মালয়েশিয়ার দূতাবাস, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মাট্রেড) এবং মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন (মাসা) এতে সহযোগিতা করছে।অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন বিনতি ওথমেন, চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব মালয়েশিয়ার নির্বাহী পরামর্শক তান শ্রী দাতো সুং সিউ হং বক্তব্য দেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, এ মেলা বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে।