ঢাকায় মালয়েশীয় পণ্যের একক প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মালয়েশিয়ার পণ্যের একক মেলা। তৃতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এ মেলার আয়োজন করছে। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস, এ দেশে মালয়েশিয়ার দূতাবাস, মালয়েশিয়া এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট করপোরেশন (মাট্রেড) এবং মালয়েশিয়া সাউথ-সাউথ অ্যাসোসিয়েশন (মাছা) এতে সহযোগিতা করছে।ঢাকার সোনারগাঁও হোটেলে গতকাল সংবাদ সম্মেলনে এসব জানান বিএমসিসিআইয়ের সভাপতি সৈয়দ নুরুল ইসলাম। তিনি বলেন, স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক ও জনপথ এবং টেলিযোগাযোগ খাতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।মেলায় মালয়েশিয়ার ৪৭টি শিল্পপ্রতিষ্ঠান পণ্য প্রদর্শন করবে। মেলায় টাইটেল স্পন্সর রবি আজিয়াটা বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এ দেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নর্লিং বিনতি ওথমান, রবি আজিয়াটার সহসভাপতি মহিউদ্দিন বাবর ও গ্রিন ডেলটা ইনস্যুরেন্সের উপদেষ্টা এ এস এম মুইজ বক্তব্য দেন।