ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হজ বুথের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিভি) সম্প্রতি ঢাকার আশকোনা হজক্যাম্পে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে একটি বুথ খুলেছে। এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী বুথটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমটিবির এনআরবি ব্যাংকিং বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শামীম, উত্তরা শাখার ব্যবস্থাপক তৌহিদ আহমদসহ কর্মকর্তারা এবং হজযাত্রী, হজক্যাম্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বুথের মাধ্যমে হজযাত্রীরা একটি বিশেষ রেটে তাঁদের বাংলাদেশি মুদ্রাকে সৌদি রিয়াল অথবা অন্যান্য দেশের মুদ্রায় রূপান্তর করতে পারবেন। বুথটি পুরো হজ মাসের প্রতিদিনই খোলা থাকবে। এমটিবি তাদের নিয়মিত প্রচেষ্টার অংশ হিসেবে ব্যাংকিং সেবা গ্রাহকদের আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ধরনের সেবা দিয়ে যাচ্ছে। শিগগির চট্টগ্রামের হজরত শাহ আমানত বিমানবন্দরেও এই সেবা চালু হবে। বিজ্ঞপ্তি।