ঢাকায় মোটর ও বাইক শো কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মোটর স্পোর্টস নামের প্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় একসঙ্গে তিন দিনব্যাপী তিনটি প্রদর্শনীর আয়োজন করছে। এগুলো হচ্ছে ১১তম ঢাকা মোটর শো, দ্বিতীয় ঢাকা বাইক শো ও ঢাকা অটো পার্টস শো। এসব প্রদর্শনীতে দেশি-বিদেশি ৩০টি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রতিষ্ঠানগুলো নতুন মডেলের গাড়ি ও বাইক প্রদর্শন করবে।
আয়োজক মোটর স্পোর্টস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রদর্শনীগুলোর শেষ দিনে শনিবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে র্যা লিক্রস চ্যাম্পিয়নশিপ। এটি মূলত বিভিন্ন সিসির গাড়ির একক রেস বা দৌড়। কম সময়ে ল্যাপ শেষ করতে পারবে এমন গাড়িই বিজয়ী হবে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গত রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মোটর স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এস সারোয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, কর্ণফুলী ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক শামসুল আলম প্রমুখ।