প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈচিত্র্যময় খাবারের সম্ভার নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট সিগ্রি এবং তিন শতাধিক অতিথির ধারণক্ষমতাসম্পন্ন আধুনিক ব্যাংকুইট। রাজধানীর মিরপুর-১১-এর প্রধান সড়কে সিগ্রি বাংলাদেশ শাখা পরিচালনা করবে ডাইনেস্টি গ্রুপ। গত শুক্রবার আন্তর্জাতিক ব্র্যান্ডের এই রেস্টুরেন্টটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ডাইনেস্টি গ্রুপের পরিচালক মোমেনা জাহানসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকেরা। ডাইনেস্টি গ্রুপের চেয়ারম্যান ও সিগ্রি বাংলাদেশের প্রধান জাহিদ আকবর চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাণিজ্য ডেস্ক