ঢাকায় রোটানার উড্ডয়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবিভিত্তিক বেসরকারি বিমান সংস্থা রোটানা জেট গত বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম শুরু করেছে।
এ উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, রোটানা জেটের বিক্রয় প্রধান গিথা রবীন্দ্রনাথ ও বাংলাদেশে জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) স্পিডি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী শেখ বসির আহমেদ মামুন।
সংস্থাটি প্রাথমিকভাবে ঢাকায় ১২০ আসনের এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজ দিয়ে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার। আর আগামী ২ জুলাই থেকে চট্টগ্রামে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করবে। ফ্লাইটগুলো হবে প্রতি সোম, বৃহস্পতি ও রোববার।
বাংলাদেশি যাত্রীরা আবুধাবি হয়ে বিভিন্ন গন্তব্যে সুবিধাজনক সংযোগ এবং ২০ কেজি করে লাগেজ বহনের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।