ঢাকায় লিফট মেলা শুরু

দ্বিতীয়বারের মতো ঢাকায় গতকাল বুধবার শুরু হয়েছে গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো। আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনের এই প্রদর্শনীর আয়োজন করেছে ভার্গো কমিউনিকেশন অ্যান্ড এক্সিবিশন। প্রদর্শনীতে জার্মানি, ইতালি, কোরিয়া, চীন, স্পেন, তুরস্ক, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড ও গ্রিসের বিভিন্ন প্রতিষ্ঠান এস্কেলেটর, এলিভেটর, খুচরা যন্ত্রাংশ, এলিভেটরের দরজা, গতিনিয়ন্ত্রক ও নিরাপত্তা সরঞ্জাম ক্রেতাদের জন্য প্রদর্শন করছে। মেলায় অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে শিন্ডলার, প্রাণ গ্রুপ, সানাই এলিভেটরস, কোন এলিভেটরস, হরাইজন টেকনো, মাশিবা, লিফট ম্যাটেরিয়াল, আজিজ অ্যান্ড কোম্পানি, জেনারেল এলিভেটরস, এলটি এলিভেটরস, ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স, এস আর এইচ সেফ রিচ, সেনিয় এলিভেটরস, এস্কেলেটরস প্রভৃতি। বিজ্ঞপ্তি।