ঢাকায় শুরু হলো তিন দিনের এশিয়া ফার্মা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আয়োজিত তিন দিনব্যাপী ‘এশিয়া ফার্মা এক্সপো-২০১৩’ গতকাল শুরু হয়েছে। খবর বাসসের।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি সালমান এফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন স্বাস্থ্যসচিব মুহামঞ্চদ হুমায়ুন কবীর, সমিতির উপদেষ্টা নাজমুল হাসান প্রমুখ।রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এবারের ‘এশিয়া ফার্মা এক্সপো-২০১৩’ ২৫ ফেব্রুয়ারি শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।