ঢাকায় শেলেটকের আবাসন মেলা কাল শুরু
রাজধানীর পান্থপথে শেলেটক টাওয়ারে কাল বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী এক আবাসন মেলা শুরু হচ্ছে। ‘শেলেটক উইন্টার ফেয়ার-২০১০’ শীর্ষক এই মেলায় হ্রাসকৃত মূল্যে ও অন্যান্য বিশেষ সুবিধাসহ শেলটেকের বিভিন্ন প্রকল্পের অ্যাপার্টমেন্ট ও জমি বিক্রি করা হবে।মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার শেলেটক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শেলেটকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ, পরিচালক (প্রকৌশল) সামিয়া সেরাজ ও উপদেষ্টা (প্রকৌশল) চৌধুরী জামাল আশরাফ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে উপস্থাপিত এক প্রতিবেদনে তৌফিক এম সেরাজ বাংলাদেশের রিয়েল এস্টেট তথা আবাসন খাতের উন্নয়ন তথা জমির উচ্চ মূল্য, নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধি, অ্যাপার্টমেন্টের দাম ও রেজিস্ট্রেশন খরচ ইত্যাদি তুলে ধরেন। সেই সঙ্গে তিনি জাতীয় অর্থনীতিতে আবাসন খাত এবং নির্মাণকাজে নিয়োজিত পেশাজীবী ও দক্ষ-অদক্ষ শ্রমজীবীদের অবদানের দিক পর্যালোচনা করেন। বিজ্ঞপ্তি।