ঢাকায় সিআ জুয়েলারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় যাত্রা শুরু হলো বিশ্বখ্যাত জুয়েলারি ব্র্যান্ড ‘সিআ জুয়েলারি’র। গত রোববার উত্তরা ১ নম্বর সেক্টরের ‘মোঘল অ্যারোমা’ রেস্টুরেন্টে বিখ্যাত ফ্যাশন কোরিওগ্রাফার কাজী কামরুল ইসলামের নির্দেশনায় দেশের সেরা মডেলদের নান্দনিক ও অভিনব উপস্থাপনা দিয়ে যাত্রা শুরুর জানান দিল জুয়েলারি ব্র্যান্ডটি। অনুষ্ঠানে সিআ জুয়েলারি সম্পর্কে ধারণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। এরপর সিআ জুয়েলারির বাংলাদেশের স্বত্বাধিকারী ইন্ডিগোডটবিডির ব্যবস্থাপনা পরিচালক কাজী জসিমুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে সিআ জুয়েলারির পক্ষ থেকে নাহিন কাজী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি