প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ওয়ারীর আ. রহিম কমিউনিটি সেন্টারে গতকাল বুধবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘সিঙ্গার ফার্নিচার মেলা’। সিঙ্গার বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ডিরেক্টর মকবুল আহমেদ এর উদ্বোধন করেন। প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় সিঙ্গার ফার্নিচারে আকর্ষণীয় ডিসকাউন্ট, ওয়ারেন্টি ও কিস্তি-সুবিধা ছাড়াও থাকছে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গৃহিণীদের জন্য কিচেন অ্যাপ্লায়েন্সের ব্যবহারিক প্রশিক্ষণ। বিজ্ঞপ্তি।