ঢাকায় সূচক বাড়লেও কমেছে চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে আর্থিক লেনদেন গতকালের চেয়ে কমেছে। একই সঙ্গে কমেছে বেশির ভাগ শেয়ারের দাম।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের শুরুতে সূচক সামান্য বাড়লেও বেলা সোয়া ১১টার দিকে ৫৯ পয়েন্ট নেমে যায়। ১০ মিনিট পর সূচক ৩৩ পয়েন্ট বাড়লেও সাড়ে ১১টায় সূচক ৪০ পয়েন্ট কমে ৭২৪০ পয়েন্টে দাঁড়ায়। এরপর বারবার সূচকের ওঠানামার পর দিন শেষে সাধারণ মূল্যসূচক ২৮.১৫ পয়েন্ট বেড়ে ৭৩০৯.১৩ পয়েন্টে দাঁড়ায়। এ ছাড়া আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৮২টির, বেড়েছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ স্টক এক্সচেঞ্জটিতে ৭৪১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৯৭ কোটি টাকা কম। গতকাল সেখানে ৯৩৮ কোটি টাকার লেনদেন হয়।খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দাম বেড়েছে। তবে অন্য খাতগুলোয় দাম কমার প্রবণতা লক্ষ্য করা গেছে। এর মধ্যে সিমেন্ট খাতের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি, সিরামিক খাতের পাঁচটির মধ্যে চারটি, প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ২০টি, খাদ্য খাতের ১৫টির মধ্যে ১২টি, জ্বালানি খাতের ১১টির মধ্যে ১০টি, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৭টি, আইটি খাতের পাঁচটির মধ্যে চারটি, বিবিধ খাতের নয়টির মধ্যে সবকটি, মিউচুয়াল ফান্ড খাতের ৩২টির মধ্যে ১৯টি, ওষুধ খাতের ২০টির মধ্যে ১৫টির ও বস্ত্র খাতের ২৫টির মধ্যে ২১টির দাম কমেছে। এ ছাড়া টেলিযোগাযোগ খাতের একমাত্র প্রতিষ্ঠান গ্রামীণফোনের দামও আজ কমে যায়।আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো এনবিএল, ইসিবিএল, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, তিতাস গ্যাস, সাইথইস্ট ব্যাংক, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ ও মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক।ডিএসইতে আজ সবচেয়ে বেশি বেড়েছে এনবিএলের শেয়ারের দাম। এ ছাড়া মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রহিম টেক্সটাইল, আইসিবি, প্রাইম ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, পপুলার লাইফ ইনস্যুরেন্স ও শাহজালাল ইসলামী ব্যাংক দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।এ ছাড়া সবেচেয়ে বেশি কমেছে ফাইনফুডসের শেয়ারের দাম। এ ছাড়া রেনউইক যজ্ঞেশ্বর, এইচআর টেক্সটাইল, ইসলামী ইনস্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, সোনারগাঁও টেক্সটাইল, জিল বাংলা সুগার মিলস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সাফকো স্পিনিং ও বাংলাদেশ শিপিং করপোরেশন দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ১৯ হাজার ৫১০ কোটি টাকা।অন্যদিকে সিএসইতে আজ সাধারণ সূচক ৩৮.২১ পয়েন্ট কমে ২০৮০৩.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ৯১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩ কোটি টাকা বেশি। গতকাল স্টক এক্সচেঞ্জটিতে ১১৪ কোটি টাকার লেনদেন হয়।