ঢাকায় সেপ্টেম্বরে বস্ত্র ও পোশাক খাতের প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্ত্র ও পোশাক খাতের ওপর আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বর ঢাকায় তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস), বাংলাদেশ ও সেমস ইউএসএর সহযোগিতায় সেমস গ্লোবাল এসব প্রদর্শনী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমেঞ্চলন কেন্দ্রে আয়োজন করবে। প্রদর্শনীগুলো বাণিজ্যিক ও সাধারণ দর্শনার্থীর জন্য নিবন্ধন সাপেক্ষে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।