ঢাকায় স্ট্যানচার্টের ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফিন্যান্সিয়াল মার্কেটস সেলসের বৈশ্বিক প্রধান কারস্টেন স্টোহের এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন। এই সফরকালে তিনি ব্যাংকের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ও গ্রাহকদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ক্রেডিট সুইসে ১৭ বছরের কাজ করার অভিজ্ঞতা নিয়ে ২০১২ সালের এপ্রিলে কারস্টেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন। এই সফরে তাঁর সঙ্গে ব্যাংকের ফিন্যান্সিয়াল মার্কেটস সেলসের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান সন্দীপ বাহল রয়েছেন।
বিজ্ঞপ্তি