ঢাকায় স্ট্যানচার্টের প্রথম সাদিক ফিন্যানশিয়াল কিয়স্ক উদ্বোধন
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই প্রথমবারের মতো ঢাকায় সাদিক ফিন্যানশিয়াল কিয়স্ক চালু করেছে।ঢাকার সি/১০ বনশ্রী মেইন রোডে অবস্থিত এই ফিন্যানশিয়াল কিয়স্কে একটি করে এটিএম বুথ, বিলসপে মেশিন, কনট্যাক্ট সেন্টার হটলাইন ও ইন্টারনেট ব্যাংকিং কিয়স্ক রয়েছে। যাঁরা সাদিকের গ্রাহক নন তাঁরাও এই কিয়স্কের পূর্ণাঙ্গ সুবিধা পাবেন। এখানে ইসলামিক ফিন্যানশিয়াল প্রডাক্ট বা পণ্য-সম্পর্কিত সব তথ্য পাওয়া যাবে। পাশাপাশি গ্রাহকদের যেকোনো প্রশ্নের জবাব ও অনুরোধ রক্ষার জন্য এই কিয়স্কে রয়েছে স্ট্যানচার্টের সার্ভিস স্টাফ।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইসলামিক ও কনজ্যুমার ব্যাংকিংয়ের বৈশ্বিক প্রধান ওয়াসিম আখতার সাইফী সম্প্রতি নতুন এই সাদিক ফিন্যানশিয়াল কিয়স্কের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশে স্ট্যানচার্টের ইসলামিক ব্যাংকিংয়ের মহাব্যবস্থাপক কামরান রহমান সঞ্জয় ও নতুন ব্যবসায়ের মহাব্যবস্থাপক এম মুশফিকুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ওয়াসিম আখতার সাইফী বলেন, ‘বাংলাদেশসহ আমাদের প্রধান প্রধান ইসলামিক মার্কেটের উন্নয়নে অবদান রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মূল্যবান গ্রাহকদের আর্থিক লেনদেনের প্রয়োজনে ও তাঁদের ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ শরীয়াহিভত্তিক বিশ্বমানের পণ্য নিয়ে আসার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকায় প্রথম সাদিক ফিন্যানশিয়াল সাদিকটি হলো বাংলাদেশে গ্রাহকদের জন্য আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।’ বিজ্ঞপ্তি।