ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের তিন দিনব্যাপী পণ্য ও সেবা প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইলের প্রয়োজন মেটানোর লক্ষ্যে বিজনেস পার্টনার তথা ব্যবসায়িক অংশীদারদের জন্য তিন দিনব্যাপী এক প্রদর্শনীর আয়োজন করেছে। ঢাকার র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে ‘শোকেজিং লাইফস্টাইল ২০১১’ শীর্ষক এই প্রদর্শনী গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে।প্রদর্শনীর উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেইব। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান সন্দীপ বোস; কনজ্যুমার ব্যাংকিং, লেন্ডিংয়ের মহাব্যবস্থাপক তারেক রিয়াজ খান এবং প্রদর্শনীর কো-স্পন্সর ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই প্রদর্শনীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তার আকর্ষণীয় সব পণ্য ও সেবা প্রদর্শন করছে। এতে রিয়েল এস্টেট, অটোমোবাইল, ফার্নিচার ও ইলেকট্রনিকসহ মানসম্পন্ন বিভিন্ন লাইফস্টাইল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যোগ দিয়েছে।জিম ম্যাককেইব বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ব্যাংকিং শুধু একটি অংশ মাত্র। তাদের একটি উন্নত জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দিতে আমরা সব সময় সচেষ্ট। এই প্রদর্শনীর মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের গভীর সম্পর্ক তৈরি হয়েছে এবং এটা গ্রাহকদের প্রতি আমাদের প্রতিশ্রুতিরও সাক্ষ্য বহন করে।’ প্রদর্শনীর সহ-পৃষ্ঠপোষক হয়েছে শান্তা প্রোপার্টিজ লিমিটেড ও অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। এ ছাড়া অংশীদার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে র‌্যাংগস প্রোপার্টিজ, আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড (ইউডিডিএল) এবং আইকন (ওরাসকম)।স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের করপোরেট ও প্রায়োরিটি ক্লায়েন্ট এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর আমন্ত্রিত গ্রাহকদের জন্যই শুধু প্রদর্শনীটির প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তি।