ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্য ও সেবা প্রদর্শনী ১৩-১৫ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের লাইফস্টাইলের প্রয়োজন মেটানোর লক্ষ্য নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বিজনেস পার্টনার তথা ব্যবসায়িক অংশীদারদের জন্য এক প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নিয়েছে। ১৩ থেকে ১৫ জানুয়ারি ঢাকার র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে ‘শোকেজিং লাইফস্টাইল ২০১১’ শীর্ষক এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।প্রদর্শনীতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তার আকর্ষণীয় সব পণ্য ও সেবা প্রদর্শন করবে। এতে রিয়েল এস্টেট, অটোমোবাইল, ফার্নিচার ও ইলেকট্রনিকসহ বিভিন্ন লাইফস্টাইল পণ্য উৎপন্নকারী প্রতিষ্ঠান যোগ দেবে।প্রদর্শনীটির সহ-পৃষ্ঠপোষক হয়েছে শান্তা প্রপার্টিজ লিমিটেড ও অ্যাসেট ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। এ ছাড়া অংশীদার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে র্যাংগস প্রপার্টিজ, আরবান ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড (ইউডিডিএল) ও আইকন (ওরাসকম)। ঢাকায় গতকাল রোববার সংবাদ সম্মেলনে এই প্রদর্শনী আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান সন্দীপ বোস, মহাব্যবস্থাপক (লেন্ডিং, কনজ্যুমার ব্যাংকিং) তারেক রিয়াজ খান, অ্যাসেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান সেলিম আখতার খান ও শান্তা প্রপার্টিজরে প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন আহমাদ উপস্থিত ছিলেন। প্রদর্শনীটিতে প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। বিজ্ঞপ্তি।