ঢাকায় স্পেকট্রা হেক্সার পরিবেশক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, থাইল্যান্ড ও তাইওয়ানের যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত মাছ-মুরগির খাদ্য ও মাছের পোনা উৎপাদনকারী প্রতিষ্ঠান স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেড ও স্পেকট্রা হেক্সা ন্যামসাই কোম্পানি লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে এ পরিবেশক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহাবুবুর রহমান খান।বক্তব্য দেন স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেডের চেয়ারম্যান খান মো. আফতাব উদ্দিন, কোম্পানির পরিচালক (অপারেশন) মো. আহসানুজ্জামান, পরিচালক প্রকৌশলী মো. আক্রামুজ্জামান ও বিক্রয় ব্যবস্থাপক মো. আনিসুর রহমান বাবুল। উপস্থিত ছিলেন কোম্পানির তিনজন থাই পরিচালক অরাবোত, পিসান ও প্রমোদ; তাইওয়ানি পরিচালক স্টিভ এবং থাইল্যান্ডের ন্যামসাই গ্রুপের চেয়ারম্যান অরনেট।সম্মেলনে ভালো বিক্রি করায় ১০ জন পরিবেশককে পাঁচ দিনের নেপাল ভ্রমণের পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।