ঢাকায় স্বাস্থ্যসেবা প্রদর্শনী আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় শেরাটন হোটেলে দুই দিনব্যাপী মালয়েশিয়া হেলথ কেয়ার সেমিনার ও প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এই সেমিনার ও প্রদর্শনীতে মালয়েশিয়ার নয়টি বিখ্যাত হাসপাতাল অংশ নেবে। মালয়েশিয়া হেলথ ট্রাভেল কাউন্সিল ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট মেডিকেল কাউন্সিল মালয়েশিয়া যৌথভাবে এই সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করছে। গতকাল বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি।