ঢাকায় ২৪ মে থেকে মালয়েশীয় পণ্য ও সেবা প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৪ মে থেকে ঢাকার সোনারগাঁও হোটেলে মালয়েশীয় পণ্য ও সেবার তিন দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।মালয়েশীয় দূতবাস ‘এক্সপো মালয়েশিয়া-২০১২’ শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করবে। এর ব্যবস্থাপনায় থাকবে ট্রিউন এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (টিমস্)। ঢাকার একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশে মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো জামালউদ্দিন সাবেহ।সংবাদ সম্মেলনের শুরুতে এক্সপো মালয়েশিয়া-২০১২ ব্যবস্থাপনা বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়। এতে সই করেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো জামালউদ্দিন সাবেহ এবং টিমসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওয়াহিদুল আলম।কাজী ওয়াহিদুল আলম জানান, মালয়েশীয় প্রতিষ্ঠানগুলো পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন ব্যবসায়িক পণ্য ও সেবা প্রদর্শন করবে।মালয়েশিয়ার রাষ্ট্রদূত দাতো জামালউদ্দিন সাবেহ জানান, প্রদর্শনী চলাকালে মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে এবং এখানকার ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে, যা দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।দাতো জামালউদ্দিন আরও জানান, প্রদর্শনী চলাকালে সোনারগাঁও হোটেলে সপ্তাহব্যাপী মালয়েশীয় খাদ্য ও সংস্কৃতি উৎসবের আয়োজন করা হবে। এ সময় পর্যটন, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হবে। প্রদর্শনী আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ট্যুরিজম মালয়েশিয়া, ম্যাট্রেড, মালয়েশিয়া হেলথকেয়ার ও মালয়েশিয়া এয়ারলাইন।