ঢাকায় ৩০০ কক্ষের বিলাসবহুল হোটেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রো গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেডের (বিএইচএল) মালিকানায় রাজধানীর নিকুঞ্জ এলাকায় ‘লা মেরিডিয়ান ঢাকা’ নামে ৩০০ কক্ষের একটি বিলাসবহুল হোটেল তৈরি হচ্ছে।আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নেতৃত্বে আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান হোটেলটি প্রতিষ্ঠায় ৪৬০ কোটি টাকার সিন্ডিকেট ঋণ দেবে। এ ব্যাপারে বিএইচএল ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।বিএইচএলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদ এবং আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন। নির্মাণাধীন এই হোটেল ২০১৩ সালের জুলাই মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন। স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস ওয়ার্ল্ডওয়াইড ইনকরপোরেটেড ‘লা মেরিডিয়ান’ ব্র্যান্ডের আওতায় এই হোটেল পরিচালনা করবে।সেলিম আর এফ হোসেন বলেন, ‘মেট্রো গ্রুপের এ রকম একটি উদ্যোগে সহযোগিতা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’ আমিন আহমেদ জানান, এই নতুন হোটেল বাংলাদেশ ভ্রমণে আসা বিদেশিদের ঢাকায় অবস্থান আরও আরামদায়ক করবে। বিজ্ঞপ্তি।