ঢাকায় ‘কানাডা শোকেস’ ৪ ও ৫ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ ও ৫ মার্চ ঢাকার সোনারগাঁও হোটেলে ‘কানাডা শোকেস’ শীর্ষক এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।। ঢাকায় কানাডার হাইকমিশন ও কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন গতকাল বুধবার ঢাকায় একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। কানাডা ও বাংলাদেশের পণ্যের প্রদর্শনী ২০১২ উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন ক্যানচেমের সভাপতি মাসুদ রহমান, সচিব মো. ইলিয়াস আকন্দ ও কানাডীয় হাইকমিশনের ট্রেড কমিশনার মুর্তজা আর তরফদার।আয়োজকেরা জানান, প্রদর্শনীতে ৪০টি প্রদর্শনী বুথ থাকবে। ইতিমধ্যে দেশের ৩১টি প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া কানাডার ১২টি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রদর্শনীতে অংশ নেবে।সংবাদ সম্মেলনে জানান হয়, বাংলাদেশে কানাডার পণ্য রপ্তানির পরিমাণ ২০১১ সালে ছিল ৫৫ কোটি পাঁচ লাখ ডলার। আর সেই দেশ থেকে বাংলাদেশে আমদানির পরিমাণ দাঁড়ায় ১০০ কোটি সাত লাখ ডলার। ক্যানচেমের সভাপতি আরও বলেন, ‘আমরা আশা করছি কানাডার ১২টি ব্যবসায়ী প্রতিনিধিদল প্রদর্শনীতে আসবে।