ঢাকা-কলম্বো পথে শ্রীলঙ্কান এয়ার প্রতিদিন উড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার জাতীয় বিমান সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইনস আজ রোববার থেকে ঢাকা-কলম্বো-ঢাকা পথে দৈনিক ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। এ পথে শ্রীলঙ্কান এয়ার আধুনিক এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজ উড়াবে। উড়োজাহাজটির বিজনেস শ্রেণিতে ১৮টি ও ইকোনমি শ্রেণিতে ২৫২টি আসন রয়েছে।

উড়োজাহাজটি প্রতিদিন বেলা আড়াইটায় ঢাকা থেকে ছেড়ে কলম্বো পৌঁছাবে সেখানকার সময় বিকেল ৫টা ২৫ মিনিটে। আর কলম্বোর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে ছেড়ে ঢাকায় অবতরণ করবে বেলা ১১টা ৫ মিনিটে। বিজ্ঞপ্তি।