ঢাবিতে বাণিজ্য সাংবাদিকতা নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ছাত্র-ছাত্রীদের প্রকাশনা ভয়েস অব বিজনেস (ভিওবি) গত রোববার সকালে বাণিজ্য অনুষদে বিজনেস জার্নালিজম বা বাণিজ্য সাংবাদিকতা নিয়ে এক কর্মশালার আয়োজন করে।
ডেইলি স্টার পত্রিকার বাণিজ্য সম্পাদক অরুণ দেবনাথ ও প্রথম আলোর বাণিজ্য পাতা সম্পাদক আসজাদুল কিবরিয়া এই কর্মশালা পরিচালনা করেন। এই কর্মশালার স্লোগান ছিল ‘একটি ভিন্নধর্মী ক্যারিয়ার উন্মোচন’।
কর্মশালা শেষে ভিওবি আয়োজিত ‘রাইটিং কনটেস্ট ২০১৩’ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তিন শ্রেণীতে সেরা লেখক হিসেবে পুরস্কার পান বাণিজ্য অনুষদের তিনজন ছাত্র-ছাত্রী: শাহ মো. তাহা ইসলাম, জারিন নাজনিন ও মো. আহসানুল কবির পলাশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন শিবলী রুবাইতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ভিওবির সভাপতি ওসমান ঢালি তুষার। বিজ্ঞপ্তি।