তথ্য কমিশনের সঙ্গে গ্রামীণফোন সমঝোতা চুক্তি সই করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন লিমিটেড গতকাল রোববার তথ্য কমিশনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে।তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দিতে তথ্য কমিশনের সঙ্গে গ্রামীণফোনের এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।তথ্য কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার এবং গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত র্যাগনে বিরটে লুন্ড এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদাল উপস্থিত ছিলেন।সমঝোতা স্মারক অনুযায়ী, তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতামূলক বাণী মানুষের কাছে পৌঁছাতে গ্রামীণফোন ও তথ্য কমিশন একসঙ্গে কাজ করবে। এই উদ্দেশ্যে গ্রামীণফোনের গ্রাহকদের কাছে তথ্য অধিকার-সংক্রান্ত এসএমএস প্রেরণ, সংবাদপত্রে দেওয়া গ্রামীণফোনের বিজ্ঞাপনে ফুটনোট হিসেবে বিশেষ বাণী, টেলিভিশন বিজ্ঞাপনের স্ক্রলে বিশেষ বাণী, বিভিন্ন টেলিভিশনে সংবাদ সম্প্রচারের সময় গ্রামীণফোনের সৌজন্যে প্রদর্শিত স্ক্রলবারে বিশেষ বাণী দেখানো হবে।এ ছাড়া গ্রামীণফোন তথ্য কমিশনের ওয়েবসাইটকে আরও ব্যবহারকারী-বান্ধব ও ক্রিয়াশীল করার কাজে সহায়তা করবে।উভয় পক্ষ আশা করে যে তথ্যের অবাধ প্রবাহ স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠায় সহায়তা করবে, যা বাংলাদেশের মানুষের ক্ষমতায়নে সহায়ক হবে। বিজ্ঞপ্তি।