তথ্যপ্রযুক্তি ও জাহাজ শিল্পে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া নেদারল্যান্ডসসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর প্রতি বাংলাদেশের সিরামিক, চামড়া, তথ্যপ্রযুক্তি (আইটি) ও জাহাজনির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।শিল্পমন্ত্রী গতকাল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) ও নেদারল্যান্ডস দূতাবাসের মধ্যকার বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আলফনস্ হেনিকেনস ও চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম চুক্তিতে সই করেন।চেম্বার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ এম এ লতিফ, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, জাপানের অনারারি কনসাল জেনারেল নুরুল ইসলাম, ব্যবসায়ী নেতা তাহের সোবহান, সমাজবিজ্ঞানী ইফতেখার উদ্দিন চৌধুরী, চিকিৎসক প্রভাত চন্দ্র বড়ুয়া, চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী প্রমুখ।