তথ্যপ্রযুক্তি খাতের নারীদের আইটি শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নারী তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ উইমেন ইন টেকনোলজি (বিডব্লিউআইটি) ও মাইক্রোসফট বাংলাদেশ গতকাল সোমবার যৌথভাবে এক আইটি শোর আয়োজন করেছে। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ‘প্ল্যানেট ৫০-৫০ বাই ২০১৩: স্টেপ ইট আপ ফর জেন্ডার ইক্যুইলিটি’—এই প্রতিপাদ্যে আয়ো​জিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গানাসিকারা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনিউরসের সভাপতি রোকিয়া আফজাল রহমান, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস্টিন হান্টার, এশিয়া ফাউন্ডেশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সারা এল টেইলর, বিএসিসিওর সভাপতি আহমেদুল হক, বিডব্লিউআইটির সভাপতি লুনা শামসুদ্দোহা এবং বিডব্লিউআইটির সহসভাপতি ও মাইক্রোসফটের বাংলাদেশের এমডি ও সোনিয়া বশির কবির।

বিজ্ঞপ্তি