তথ্যপ্রযুক্তির উন্নয়নে পিপিপি ব্যবস্থা চালুর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তি মানুষের জীবনধারা বদলে দিয়েছে। এর স্পর্শ ছাড়া কথা বলা বা লেখা—কোনো কিছুই এখন সম্ভব নয়। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহারে পণ্যের উৎপাদনখরচও কমে। অথচ নতুন প্রযুক্তি গ্রহণে বরাবরই পিছিয়ে বাংলাদেশ। তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে তাই ব্যাপকভাবে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ব্যবস্থা চালুর তাগিদ দিয়েছেন বক্তারা। গতকাল ঢাকার একটি হোটেলে গোয়িং ডিজিটাল: রিয়ালাইজিং দ্য অব এ ডিজিটাল বাংলাদেশ ফর অল শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। হাবিবউল্লাহ এন করিম, কামরুল মিনা ও গোলাম সামদানী—এই তিনজন যৌথভাবে গ্রন্থটি রচনা করেন। অনুষ্ঠানটির আয়োজন করে গ্রন্থের প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছিলেন এতে প্রধান অতিথি। অনুষ্ঠানে আলোচক ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও ফাইন্যানশিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন। ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী এতে সভাপতিত্ব করেন।অর্থমন্ত্রী বলেন, ‘লেখকত্রয় ডিজিটাল বাংলাদেশের ওপর অত্যন্ত যত্নের সঙ্গে গ্রন্থটি রচনা করেছেন। মনে হলো, এখনই তাঁরা ২০২১ সালে পৌঁছে গেছেন। গিয়ে জানতে চাইছেন, কেমন আছেন?’মুহিত বলেন, ‘ডিজিটালাইজেশনের বিষয়টি খুব সহজ না হলেও তাঁরা তা উপস্থাপন করেছেন অত্যন্ত সহজ করে। একবার এ বই পড়া শুরু করলে আর থামার কোনো সুযোগ থাকবে না।’ অর্থমন্ত্রী বলেন, ‘আমি বিজ্ঞানের কাছাকাছি যাই না, দূরে থাকি। এ বইটি আমার জন্যও সহায়ক হবে।’১৯৮৬ সালে দেড় লাখ টাকায় বিদেশ থেকে একটি কম্পিউটার কিনে এনে আড়াই গুণ কর দেওয়ার কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, এখন কম্পিউটারের দাম এখন হাতের নাগালে।জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘একসময় এ দেশের পরিচিতি ছিল বন্যা-খরার দেশ হিসেবে। এখন আমরা সফটওয়্যার রপ্তানি করছি, যাতে দেশের ভাবমূর্তিই পাল্টে গেছে।’ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো আমাদের দেশেও তথ্যপ্রযুক্তি খাতে সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) ব্যবস্থা ব্যাপকভাবে চালুর পরামর্শ দেন জামিলুর রেজা চৌধুরী।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘তথ্যপ্রযুক্তি আমাদের জীবনধারা বদলে দিয়েছে। পাল্টে দিয়েছে উৎপাদন পদ্ধতিও। বলা থেকে শুরু করে লেখা—কোনো কিছুই এখন প্রযুক্তির স্পর্শ ছাড়া সম্ভব নয়।’ ডিজিটাল বাংলাদেশের ওপর ইউপিএল প্রকাশিত গ্রন্থটি সবার জন্যই সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।