তথ্যসংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল ১২ জুলাই মঙ্গলবার প্রথম আলোর অর্থ ও বাণিজ্য পাতায় ‘চিনি ও ভোজ্যতেলের মজুদ তথ্য: পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে দ্বিমত এফবিসিসিআইয়ের’ শীর্ষক সংবাদের একটি তথ্যগত সংশোধনী প্রদান করেছে ঢাকা চেম্বার। প্রথম আলোর সংবাদে উল্লেখ করা হয়েছে, ‘অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি।’ ঢাকা চেম্বার জানিয়েছে, প্রকৃতপক্ষে বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান অনুষ্ঠানে যোগদান করেন ও বক্তব্য দেন।