তদন্ত কমিটি গঠন করেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দেশের শেয়ারবাজার সম্পর্কে নানা ধরনের খবর ও গুজব প্রচার করার বিষয়টি অনুসন্ধান করার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা হলেন: এসইসির নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান, পরিচালক মাহবুবুল আলম, উপপরিচালক রাজিব আহমেদ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান প্রযুক্তি কর্মকর্তা এ এস এম খায়েরুজ্জামান।গতকাল মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে এই তদন্ত কমিটি গঠন করা হয়। এ-সংক্রান্ত কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, তদন্ত কমিটি এ বিষয়ে যাবতীয় অনুসন্ধান করবে এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন ২৫ জানুয়ারির মধ্যে কমিশনের কাছে দাখিল করবে।এসইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, ফেসবুকসহ অন্যান্য ওয়েবসাইটে শেয়ারবাজার ও বিভিন্ন শেয়ারের দাম বাড়া-কমাসম্পর্কিত নানা ধরনের মতামত দেওয়া হচ্ছে, যার মধ্যে বিভিন্ন গুজবও রয়েছে। রয়েছে অন্যান্য শেয়ারের ভবিষ্যত্ মূল্যের ওঠানামা সম্পর্কে পূর্বানুমান।এসব ওয়েবসাইটে বিভিন্ন শেয়ার বেচাকেনার জন্য পরামর্শও দেওয়া হয়েছে। তবে এ কাজে এসইসির কোনো অনুমতি বা নিবন্ধন নেওয়া হয়নি।এসইসি মনে করে, ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে বাজারসম্পর্কিত গুজব ছড়ানো ও বিনিয়োগকারীদের প্রভাবিত করার চেষ্টা সিকিউরিটিজ আইনের সংশ্লিষ্ট ধারার লঙ্ঘন।উল্লেখ্য, ওয়েবসাইটে গুজব ছড়িয়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের প্রভাবিত করা ও বিভিন্ন শেয়ারের দাম বাড়ানো-কমানোর প্রচেষ্টাসম্পর্কিত একটি সংবাদ গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত হয়।