তদন্ত প্রতিবেদন জমার দিনে পুঁজিবাজার ছিল চাঙা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসটি খুব ভালো কেটেছে। পুঁজিবাজারে সাম্প্রতিক অনিয়ম তদন্তে গঠিত কমিটি আজ সকালে প্রতিবেদন জমা দিয়েছে। তবে এর কোনো নেতিবাচক প্রভাব বাজারে পড়েনি। গত দুই দিনের দরপতন কাটিয়ে দুই স্টক এক্সচেঞ্জে আজ দিনভর ছিল চাঙাভাব।আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে সাধারণ মূল্যসূচক ৮৬.৫৫ পয়েন্ট বেড়ে ৬,৫৪০.৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২১৪টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ১২০৮ কোটি টাকার।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—বেক্সিমকো, আফতাব অটো, কেয়া কসমেটিকস, আরএকে সিরামিকস, গ্রামীণফোন, পিএলএফএসএল, কর্ণফুলী, কনফিডেন্স সিমেন্ট, মেঘনা লাইফ ইনস্যুরেন্স ও ইউনাইটেড এয়ারওয়েজ।আজ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। সময়ের সঙ্গে সূচক ধীরে ধীরে বাড়তে থাকে। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সূচক বাড়ার ধারা কমতে শুরু করে। তবে লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সূচক আবার বাড়তে থাকে, যা দিনভর অব্যাহত ছিল।আজ সিএসইতে সূচক ২৭০.৪৪ পয়েন্ট বেড়ে ১৮,২৭১.৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬৯টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের। মোট লেনদেন হয়েছে ১০৬ কোটি টাকার।