তপন চৌধুরী আবার বিটিএমএর সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তপন চৌধুরী
তপন চৌধুরী

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন স্কয়ার গ্রুপের তপন চৌধুরী। গতকাল শনিবার অনুষ্ঠিত বিটিএমএর ৩৩তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হন। কারওয়ান বাজারের বিটিএমএ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া সহসভাপতি হিসেবে মোহাম্মদ আলী খোকন, হোসেন মেহমুদ ও আবদুল্লাহ আল মাহমুদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ২০১৭ ও ২০১৮ সালের মেয়াদে কাজ করবে।
নির্বাচিত পরিচালকেরা হলেন রাজীব হায়দার, বাদশা মিয়া, মো. মোবারক হোসেন, মো. মনির হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ জাবের, মো. খোরশেদ আলম, মো. মোশাররফ হোসেন, নুর-ই-আলম সিদ্দিকী, শফিকুল ইসলাম সরকার, শাহিদ আলম, সৈয়দ ইলিয়াস সিরাজী, সৈয়দ কাশফিয়া হক, তাহরিন আমান, মো. মোজাফ্ফর হোসেন, আহমেদ শাহরিয়ার রহমান, মো. আকতার হোসেন, বি এম শোয়েব, মো. আজহার খান, আবদুল্লাহ আল মামুন, শুমাইয়া আজিজ, মোহাম্মদ মহসিন, শামস্ মাহমুদ ও শামস্-উর-রহিম।
সাধারণ সভায় ক্যাপটিভ পাওয়ার জেনারেটরে ব্যবহৃত গ্যাসের ওপর ১৩০ শতাংশ মূল্যবৃদ্ধির প্রস্তাবের ফলে বস্ত্র খাতে বিরূপ প্রভাব পড়বে বলে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া পানগাঁও কনটেইনার বন্দরের মাধ্যমে ২০ শতাংশ কাঁচা তুলা ও ৪০ শতাংশ যন্ত্রপাতি আমদানিবিষয়ক প্রজ্ঞাপনে সৃষ্ট জটিলতা নিয়েও আলোচনা হয়।