তরুণ উদ্যোক্তাদের জন্য কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম ব্যবসায় মডেল প্রতিযোগিতা বাংলাদেশ স্টার্টআপ কাপ উপলক্ষে গত শনিবার ঢাকায় মাইক্রোসফট অফিসে তরুণ উদ্যোক্তাদের জন্য এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্যামাপ্রসাদ ব্যাপারী, যুক্তরাষ্ট্রের এটমোস স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্সের সভাপতি ক্রিস্টেন বার্গমেন ও ওয়াশিংটন টাইমস-এর সাবেক সম্পাদক মি এড কেলি, ফিউচার লিডার্সের প্রধান নির্বাহী কাজী এম আহমেদ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সিনিয়র লেকচারার এম রিজওয়ান শরীফ এবং ইম্প্যাক্ট পিআরের প্রধান নির্বাহী সাবরিনা জামান উপস্থিত ছিলেন।
আগামী ১৪ এপ্রিল উদ্বোধন করা হবে বাংলাদেশ স্টার্টআপ কাপের। তার আগে এটি হলো এ ধরনের তৃতীয় কর্মশালা। স্টার্টআপ কাপ একটি আন্তর্জাতিক ব্যবসায় মডেল প্রতিযোগিতা। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনে ৩৬টি দেশের এক হাজার ১০০-এর বেশি নতুন ব্যবসাপ্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। বিজ্ঞপ্তি।