তরুণ নারী উদ্যোক্তা তৈরির প্রকল্প উদ্বোধন

তরুণ নারী উদ্যোক্তা তৈরিতে ‘ইয়াং উইমেন এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট’ নামের একটি প্রকল্প যৌথভাবে চালু করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস অ্যান্ড হেল্পসেন্টার (বি’ইয়া)। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের শ্যুটিং ফেডারেশন কমপ্লেক্সে এই প্রকল্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সায়ীদ মো. এহসানুল করিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান নির্বাহী আনিস আহমেদ খান, বি’ইয়ার চেয়ারম্যান আবদুল মুঈদ চৌধুরী, পরামর্শক তারেকুল ইসলাম ও প্ল্যানের ব্যবস্থাপক আবদুল মান্নান।
এই প্রকল্পের মাধ্যমে ২০ জন সুবিধাবঞ্চিত তরুণ নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও ঋণদানের মাধ্যমে নিজের ব্যবসা উদ্যোগ তৈরিতে সহায়তা করা হবে।
বি’ইয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের উদ্যোগ নারীদের স্বাবলম্বী হিসেবে এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন করতে সক্ষম হবে।
জাকির আহমেদ এই প্রকল্প প্রসঙ্গে বলেন, ‘তরুণদের মধ্যে বেকারত্ব দূর করতে এ ধরনের উদ্যোগ কাজে লাগবে। শুধু নতুন উদ্যোক্তা তৈরিই নয়, নতুন চাকরির ক্ষেত্রও তৈরি করবে এই প্রকল্প।