তহবিলের সহায়তা পাবেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প শ্রমিকদের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গত বুধবার তহবিল পরিচালনা বোর্ডের তৃতীয় সভায় সিদ্ধান্ত হয়, গত অক্টোবর থেকে বিমার টাকা ও গত জানুয়ারি থেকে নিহত শ্রমিকের পরিবার আর্থিক সহায়তা পাবে। কোনো শ্রমিক কর্মক্ষেত্রে নিহত হলে ৩ লাখ টাকা ও কর্মস্থলের বাইরে নিহত হলে ২ লাখ টাকা এবং আহত বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ১ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। এ ছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে বিমা বাবদ ২ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। পোশাক রপ্তানির প্রতিটি ক্রয়াদেশের (এফওবি) শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ অর্থ কেন্দ্রীয় তহবিলে জমা হচ্ছে। বিজ্ঞপ্তি