প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাঘায় গতকাল বৃহস্পতিবার এক তাঁতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনাইডেট হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ার লুম তাঁত মালিক ফেডারেশন এই সভার আয়োজন করে।এতে বলা হয়, দেশের তাঁতিরা বংশ পরম্পরায় বাপ-দাদার আমলের এই পেশাকে কোনো রকম ধরে রেখেছেন। তাঁদের এই ঐতিহ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাঁতিদের বাঁচাতে হলে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দিতে হবে এবং তাঁতপণ্যের ওপর থেকে সব ধরনের ভ্যাট প্রত্যাহার করতে হবে।সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইদ্রিস আলী সরকার। এতে বাঘার তাঁতিসমৃদ্ধ গাঁওপাড়া গ্রামে স্থানীয় প্রবীণ তাঁতি নেতা তৌহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।ইদ্রিস আলী সরকার বলেন, দেশে বস্ত্রনীতি না থাকার কারণে মোট বস্ত্র চাহিদার একটি বৃহৎ অংশ যারা পূরণ করে, সেই তাঁতিসমাজের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি।